Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাগনানের গাইঘাটা এলাকায় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
বাগনানের গাইঘাটা এলাকায় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
#news #Bagnan #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শনিবার সকালে বাগনানের গাইঘাটা এলাকায় কফি বাগানে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এখনও পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান তাকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের মাথায় এবং মুখে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। থেঁতলে দেয়া হয়েছে মুখ। পুলিশ মৃতদে উদ্ধার করেছে।

{link}

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, এলাকার মানুষই প্রথম দেখতে পান মৃতদেহটি। মৃতদেহটি উল্টে ফেলে রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবী। তারা মৃতদেহটি দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তারপর খবর দেওয়া হয় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মৃতদেহ টি পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ আপডেট: