নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ধারে বিড়ি কেনা কে কেন্দ্র করে বচসা। যার জেরে ক্রেতাকে কাঁচি নিয়ে হামলা দোকানদারের। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার মালিবাগানে। আহত অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
{link}
সূত্রের খবর, শিবপুর থানা অন্তর্গত মালিবাগানে এক ব্যাক্তি পান বিড়ি দোকানে গিয়ে দোকানদারে কাছে গিয়ে বাকিতে বিড়ি কিনতে যায়। দোকানদার বাকিতে বিড়ি না দিতে চাওয়ায় ওই ব্যক্তি দোকানদারের সাথে বচসায় জড়িয়ে যায়। তখন ওই দোকানদার হঠাৎই একটি কাঁচি বার করে ওই ক্রেতার পেটে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই ওই ব্যক্তি চিকিৎসা ধীন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনাটি নিয়ে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
