নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: তোলাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘড়িয়া এলাকা। কামারহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধর করল কামারহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, রানা বিশ্বাস ও তার দলবল। ঘটনায় আহত হয়েছে তিন জন যুবক। আহত যুবকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কর্মী। তিনজন যুবকের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। আহত যুবকদের পরিবারের লোকজন অভিযুক্ত তৃণমূল নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
{link}
ক্যামেরার সামনে কিছু না বললেও গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস। এই ঘটনার ব্যাপারে মুখ খুলতে নারাজ তৃণমূল নেপার। ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, কামারহাটি কেন এর থেকে বাদ যাবে। প্রশাসন দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বেলঘড়িয়া থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘড়িয়া এলাকা
Loading...
রাজ্য
#North 24 parganas
#Belgharia
#West Bengal
#TMC
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:
