নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ত্রিকোণ প্রেমের জেরে আত্মহত্যা করল বছর ১৫-র এক যুবতী। ঘরের মধ্যে হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবতী। মৃত যুবতীর নাম সুজাতা মন্ডল। এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় সুজাতার কিন্তু সেই যুবককে পৌলমী নামের অন্য এক মহিলাও ভালোবাসে। মৃত যুবতীর বাড়ির লোকের অভিযোগ পৌলমী নামের ওই মহিলা সুজাতাকে ফোনে বারংবার হুমকি দিতে থাকে ঐ যুবকের থেকে সরে যাওয়ার জন্য। সেই কারণের জেরেই সুজাতা নিজের ঘরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ।
{link}
খবর পেয়ে ঘটনাস্থলে আসে খরদহ থানার পুলিশ। পুলিশের কাছে ওই পৌলোমী নামের মহিলার নামে অভিযোগ করেছে মৃত সুজাতার বাড়ির লোকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সোদপুর শতদলপল্লী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ, অভিযুক্ত পৌলোমী নামের ওই মহিলাকে খোঁজার কাজ চালাচ্ছে পুলিশ।
উত্তর ২৪ পরগনায় ত্রিকোণ প্রেমের জেরে আত্মহত্যা করল বছর ১৫-র এক যুবতী
Loading...
রাজ্য
#North 24 parganas
#West Bengal
#Sodepur
#Suicide
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:
.jpeg)
