নিজস্ব সংবাদদাতা, নদীয়া: কথায় বলে জোর যার মুল্লুক তার। যার জমিতে আনন্দ করে পিকনিক সেই জমির মালিক কেই মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করল একদল যুবক। এমনই ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুর চৌধুরীপাড়া এলাকায়। ঘটনায় চোখে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এক ব্যাক্তি। আহত ব্যাক্তির নাম ছোটেলাল মাহাতো। তিনি পেশায় চাষী। আঘাতপ্রাপ্ত হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে থানায় অভিযোগ করেছেন তিনি।
{link}
ওই এলাকার বাসিন্দা ছোটেলাল মাহাতোর অভিযোগ, গতকাল রাতে ওই এলাকারই তার নিজস্ব একটি জমিতে বেশ কিছু যুবক পিকনিক করছিল, তিনি সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎই ওই যুবকেরা মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, প্রতিবাদ করতে যান ছোটেলাল মাহাতো। আচমকাই সবজি কোটা বটি দিয়ে হামলা চালাই ওই যুবকেরা। ছোট লাল মাহাতোর মুখের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে, এছাড়াও একটি চোখের চারপাশ ফুলে যায়। সেই রাতেই শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য, আজ সকালে শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে হামলাকারী যুবকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও ছোটেলাল মাহাতোর দাবি, যে জমিতে ওই যুবকেরা পিকনিক করছিল সেই জমিটি তার নিজের। হামলার পেছনে কোন কারণ নেই বলে জানান তিনি, অকারণে তার উপরে এই হামলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
