সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে মামলা প্রাক্তন বিধায়কের৷ প্রকাশ্যে তৃণমুলের গোষ্ঠীকোন্দল ৷ সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন সোনারপুর দক্ষিনের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল ৷ তার আগেই বর্তমান বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলী মৈত্র ক্ষমতা দখলের জন্য পরিচালন কমিটির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেয় বলে অভিযোগ ৷ জীবন মুখোপাধ্যায়ের পাশাপাশি এই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রণবেশ মন্ডলকেও ৷ পেশায় আইনজীবি প্রণবেশ মন্ডল এই ঘটনায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমুল বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ লাভলী মৈত্রকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে তাই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন তিনি ৷
{link}
জীবনবাবুর তোলা অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন লাভলী মৈত্র ৷ যা বলার পরে বলবেন বলে জানান তিনি ৷ তবে এই বিষয়ে পুর্বতন ও বর্তমান কলেজ কমিটির সদস্য রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস জানিয়েছেন বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজী নন তিনি ৷ এই ঘটনায় তৃণমুলকে কড়া আক্রমন করেছেন বিজেপি নেতা ও পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য ৷ তাঁর বক্তব্য, জীবন বাবু একজন বিশিষ্ট শিক্ষাবিদ ৷ তৃণমুল পার্টির আর সম্পদ নন তিনি ৷ তাই তাকে সরিয়ে দেওয়া হল ৷ বর্তমান বিধায়ক কিছু পাওয়ার আশাতেই এই পদ দখল করেছেন বলে তার অভিযোগ ৷ বামনেতা সুজন চক্রবর্তী বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল কমিটিতেই দখলদারি করছে তৃণমুল ৷ দলতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে তার অভিযোগ ৷ ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে ৷ এই প্রবণতা শিক্ষা ও গনতন্ত্রের জন্য ভালো নয় ৷ বিষয়টি দুর্ভাগ্যজনক বলেও জানান তিনি ৷
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রকাশ্যে তৃণমুলের গোষ্ঠীকোন্দল
Loading...
রাজ্য
#South 24 Parganas
#Sonarpur
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:

