নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার কলকাতার পাশাপাশি হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজে হানা আয়কর দপ্তরের। আজ সকালে আয়কর অফিসাররা সেন্ট্রাল রিজার্ভ পুলিশকে সঙ্গে নিয়ে হাওড়ার বি গার্ডেন থানার অন্তর্গত পদ্মপুকুর এলাকার ক্যারি রোডের একটি আবাসনে পাইকারি মাছ ব্যবসায়ীর কর্টেজে হানা দেন। সকাল ৯টা থেকে দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি। তবে এই বিষয়ে তদন্তকারীরা কেউ মুখ খোলেননি।
{link}
পুলিশ সূত্রে খবর, এদিন একই কেসে কলকাতাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজে হানা দেন তাঁরা। জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম তাজ মহম্মদ।পেশায় তিনি পাইকারী মাছ ব্যবসায়ী। বিভিন্ন শপিং মল, বড় রেস্তোরাঁ ও অন্যান্য বড় হোটেলে মাছ সরবরাহ করেন।হাওড়ার অভিজাত আবাসন দ্বারিকা অ্যাপার্টমেন্টের এম-৪ কর্টেজে থাকেন। সেখানেই এদিন হয় অভিযান। যদিও স্থানীয়দের বক্তব্য যার বাড়িতে ওই অভিযান চালানো হচ্ছে তিনি খুবই সজ্জন ও সহৃদয় ব্যাক্তি।
