Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনে 'কী-ফ্যাক্টর' হতে চলেছে অন্তর্বর্তী বাজেট?

Loading... রাজ্য
West Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনে 'কী-ফ্যাক্টর' হতে চলেছে অন্তর্বর্তী বাজেট?
#Budget 2026 #West Bengal Budget #Budget 2026 News #Bengali News #Lakshmir Bhandar #Mamata Banerjee #তৃণমূল কংগ্রেস #বিজেপি #সংবাদ #নির্বাচন #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এতো মুক্তহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কখনো দেখা যায় নি। ২০২৬ পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট ওন একাউন্ট। আর তাতেই মমতা মুক্ত হাতে দান করলেন। শুরু করলেন নতুন এক স্কিম - 'যুব সাথী' । একইসঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য করা হয়েছে একাধিক ঘোষণা। বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অনুদানও। ভোটের আগে কার্যত নিজের তুরুপের তাস খেলে দিলেন মমতা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। 
 

বাংলার যুব সাথী নতুন স্কিম
  বাংলায় যুব সাথী নামে নয়া কর্মসূচি শুরুর ঘোষণা করা হচ্ছে।  কর্মসংস্থান এর জন্য এই কর্মসূচি। ১৫ই অগাস্ট থেকে শুরু। ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।

{link}

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের  জন্য ঘোষণা

  ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা (ASHA) কর্মীদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।

 একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন।

 এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।

{link} 

শিক্ষকদের জন্য উদার হস্ত মুখ্যমন্ত্রী 

  * প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, বিশেষ শিক্ষাবিদ এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক সম্মানী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।
  * এছাড়াও, উল্লিখিত কর্মীদের মধ্যে কেউ ৬০ বছর বয়স পূরণের পূর্বে মৃত্যুবরণ করলে, তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
  * এই উদ্দেশ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: