Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: প্রতীক জৈনের বাড়ির সিসি ক্যামেরাই কি সমস্যায় ফেলতে চলেছে মুখ্যমন্ত্রীকে?

Loading... রাজ্য
Mamata Banerjee: প্রতীক জৈনের বাড়ির সিসি ক্যামেরাই কি সমস্যায় ফেলতে চলেছে মুখ্যমন্ত্রীকে?
#Mamata Banerjee #Prateek Jain #CCTV Camera #ED Raid #IPAC #তৃণমূল কংগ্রেস #পশ্চিমবঙ্গ #বিজেপি #ইডি #ইডি খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে আমরা সকলেই দেখেছি প্রতীক জৈনের বাড়ির দরজার উপরেই বসানো একটা সিসি ক্যামেরা। সেই ক্যামেরাতেই হয়তো ধরা আছে অনেক তথ্য। এবার সেই ক্যামেরাকেই হাতিয়ার করতে চলেছে সিবিআই। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজি-সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ। বাজেয়াপ্ত করা প্রচুর তথ্য প্রমাণ ইডি অফিসারদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের সপক্ষে পিটিশনে ফটোগ্রাফও যুক্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, পাঞ্চনামা রেকর্ড করতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা। ভয় দেখানো হয়েছে, তাই সঠিকভাবে পঞ্চনামা রেকর্ড করাও যায়নি বলে অভিযোগ।মুখ্যমন্ত্রী-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মোট ১৭ টি ধারায় অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছে ইডি। ইডির বক্তব্য, প্রতীক জৈনের বাড়িতে সেদিন জোর করে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী, কোনও অনুমতি ছাড়াই। মুখ্যমন্ত্রী, ডিজি ও সিপি নিজের হাতে তথ্যপ্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে ইডি শীর্ষ আদালতে জানিয়েছে।  বাড়িতে ঢুকে তথ্য প্রমাণ নিয়ে যাওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় ৩০৫ ধারা অনুযায়ী কোনও ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ আনছে ইডি। এতে কি কিছুটা হলেও ব্যাকফুটে মুখ্যমন্ত্রী! অনেকেই তাই বলছেন। 

{link}

  শীর্ষ আদালতে ইডি আরও আবেদন জানিয়েছে, শেক্সপিয়ার সরণী থানা এবং ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানা সহ যে কোনও জায়গায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সিবিআইকে ট্রান্সফার করা হোক। ইডির বক্তব্য,  তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ মনোজ ভার্মা, রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার বাজেয়াপ্ত করেছেন। সেই ফুটেজ সিবিআইকে হস্তান্তর করার জন্য যাতে নির্দেশ দেওয়া হয়, সেই আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। মুখ্যমন্ত্রী সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের উপর এই মামলার যাবতীয় খরচ আরোপ করার আবেদন জানিয়েছে ইডি।

সর্বশেষ আপডেট: