গ্যাস বেলুনের সিলিন্ডার বিষ্ফোরণে চাঞ্চল্যকর অবস্থা তৈরী হয় দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার অধীনে অবস্থিত জালাবেরিয়া এলাকায়। আহত হয়েছেন ঘটনাস্থলে উপস্থিত তিন ব্যাক্তি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় জামতলা হাসপাতালে ভর্তি করা হয় তাদের।
কালীপূজা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে মেলা বসেছিল জালাবেরিয়া এলাকায়। আহতদের মধ্যে দুজন ছিলেন সেই মেলার বেলুন বিক্রেতা কালিপদ কয়াল এবং তার ছেলে দেবপ্রসাদ কয়াল। খুবই মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা। মেলায় বেলুন বিক্রির মাধ্যমেই কোনক্রমে সংসার চলে তাদের। অন্য একজন হলেন ক্রেতা দিলীপ মন্ডল। মেলায় ঘুরতে এসেই বেলুন কেনার সময় হঠাৎ গ্যাস বেলুনের সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে গুরুতর ভাবে আহত হন তিন ব্যাক্তি। তিনজনেই জালাবেরিয়া এলাকার বাসিন্দা। এনাদের মধ্যে দিলীপ মন্ডলকে প্রাথমিক ভাবে জামতলা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী কালে তাকে বদলি করা হয় কলকাতায় একটি হাসপাতালে।
ঘটনাটি ঘটার পরের মূহূর্তেই স্থানীয় থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। যথাযথ প্রক্রিয়ায় ঘটনাস্থলটির পরিদর্শন শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে দুর্ঘটনা মনে হলেও আসল কারণ কি সেটা এখনোও জানা যায়নি। বিশদভাবে জানা যাবে সম্পূর্ণ তদন্তের মাধ্যমে।
আকষ্মিক বিষ্ফোরণে আহত তিন
Loading...
রাজ্য
#Jalaberia
#Kultali
#Gas Balloon Blast
#Three Person Injured
#West Bengal
সর্বশেষ আপডেট:
