Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পাণ্ডবেশ্বরে জীতেন্দ্র তিওয়ারির নাম ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বিজেপি কর্মীদের

Loading... রাজ্য
পাণ্ডবেশ্বরে জীতেন্দ্র তিওয়ারির নাম ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বিজেপি কর্মীদের
#Jitendra Tiwari #Pandabeswar #BJP #Protest #BJP Members #BJP Supporters #Road Block #Asansol #Politics #News #Breaking News #West Bengal #India

পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী হিসেবে জিতেন্দ্র তিওয়ারির নাম ঘোষণা হতেই উত্তেজনা এলাকায়। বিক্ষোভরত স্থানীয় বিজেপি কর্মীরা। দুর্গাপুরের লাউদোহা মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বিজেপি নেতৃত্বের। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনকারী বিজেপি কর্মীদের দাবি জিতেন্দ্র তিওয়ারিকে তারা কোনোমতেই মানছেন না তাঁদের প্রার্থী হিসাবে। কারণ এই জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকাকালীন বিজেপি কর্মীদের নানানভাবে হেনস্থা করেছেন এবং তাদের সহকর্মীদের বিনা দোষে পার্টি করার অপরাধে জেল খাটিয়েছেন। এতোদিন ধরে যার বিরুদ্ধে লড়াই করেছেন তাকেই নিজেদের এলাকার প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না তারা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যদি জিতেন্দ্র তিওয়ারিকে তার প্রার্থী পদ থেকে সরানো না হয় তা হলে এই এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা নির্দল প্রার্থী দাঁড় করাবেন।  যার ফলে একথা স্পষ্ট যে বর্তমানে বেশ জটিল হয়ে পড়ল পান্ডবেশ্বরে বিজেপির চিত্র। এরপর দলীয় শীর্ষ নেতৃত্বেরা পাণ্ডবেশ্বরে প্রার্থীর বদল করেন কি না তাই দেখার বিষয়। এখনও বিক্ষোভ চলছে। 

সর্বশেষ আপডেট: