Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kalyan Banerjee: সংসদের প্রিভিলেজ কমিটিতে আবার কল্যান বন্দ্যোপাধ্যায়! বড় সিদ্ধান্ত স্পিকারের

Loading... রাজ্য
Kalyan Banerjee: সংসদের প্রিভিলেজ কমিটিতে আবার কল্যান বন্দ্যোপাধ্যায়! বড় সিদ্ধান্ত স্পিকারের
#Kalyan Banerjee News #Member of Parliament #MP #Bengali News #Lok Sabha #News #Om Birla #সংবাদ #কল্যাণ বন্দ্যোপাধ্যায় #তৃণমূল কংগ্রেস

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: লোকসভায় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি যে প্রিভিলেজ কমিটি গঠন করলেন তার ৬ নম্বরে নাম তৃণমূলের প্রবীণ সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই খুশি তৃণমূল। প্রায় দু’বছর আগে বর্তমান লোকসভা গঠনের পর এটাই নতুন কমিটি ঘোষণা। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ রবিশংকর প্রসাদ-কে। গুরুত্বপূর্ণ এই প্যানেলে বিজেপির রয়েছেন সাত জন সদস্য। কংগ্রেসের তিন জন প্রতিনিধি থাকছেন। এছাড়া ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিব সেনা এবং শিবসেনা (ইউবিটি) থেকে একজন করে সাংসদ স্থান পেয়েছেন।

{link}

  লোকসভার প্রিভিলেজ কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। কোনও সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখে এই কমিটি। প্রাথমিক তদন্ত ও শুনানির পর তারা রিপোর্ট জমা দেয় স্পিকারের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হয়। এর আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যানেল গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সংসদীয় বিতর্কে সরব ও স্পষ্টভাষী সাংসদ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ফলে প্রিভিলেজ কমিটির মতো স্পর্শকাতর দায়িত্বে তাঁর উপস্থিতি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে তৃণমূলের অন্দরে যথেষ্ট খুশির রোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কমিটিতে থেকে তিনি নিজের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ আপডেট: