শুক্রবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ঘোষ। বিপুল সমর্থকের নিয়ে উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে আজ তিনি নিজের মনোনয়ন পত্র জমা দন। এককথায় সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল দেখার মতো। মনোনয়নপত্র জমা দেওয়ার পর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যে আসন্ন নির্বাচনে জিততে চলেছেন এব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত।
উল্লেখ্য বিষয় কিছুদিন আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ডোমজুড় কেন্দ্রের বিজপি প্রার্থী রাজীব ব্যানার্জি। ডোমজুড় একুশের বিধানসভা লড়াইয়ের অন্যতম হটসিট। কার্যত বলা চলে দুটি দলের জন্যেই প্রেস্টিজ ফাইট। একদিকে রাজীব ব্যনার্জি অন্যদিকে কল্যান ঘোষ। এককথায় সেয়ানে সেয়ানে লড়াই।নিজের কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হবেন রাজীব ব্যানার্জি নাকি তার একসময়ের সহযোদ্ধাই দখল করে নেবেন তার সিংহাসন। নিজের জেতার বিষয়ে কিন্তু বেশ অনেকটা আত্মবিশ্বাস চোখে পড়ছে দুই প্রার্থীর চলাফেরাতেই। এই নির্বাচনী কঠিন লড়াইয়ে কে জয়লাভ করেন তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে রবিবাসরীয় বারবেলা পর্যন্ত।
