কোজাগরী লক্ষ্মী পূজা ছিমছাম ভাবে করলেন বাংলা অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। তিনি জানিয়েছেন প্রতি বছরের মতো এবছর তিনি মহাসমারোহে লক্ষ্মীপুজো করেননি। তার কারণ , এই মহামারিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সময় প্রচুর অর্থ ব্যয় করে লক্ষ্মী পুজো করার থেকে সেই সমপরিমাণ অর্থ যদি গরিব দের হাতে তুলে দেওয়া যায় তার থেকে ভালো কিছু হয় না। তবে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন ।সেই কথা আরো একবার তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি জানিয়েছেন এ বছর তিনি মা লক্ষীকে কিছু ফল, নৈবেদ্য দিয়েই পুজো করছেন। তার কারণ এই কঠিন পরিস্থিতিতে বেশি লোকজন বাড়িতে আসা সম্ভব নয় ।তাই যতটা সম্ভব ফলমূল এবং নৈবেদ্য দিয়ে মাকে তিনি পুজো করেছেন ।এ বছর ভোগে তিনি রেখেছেন খিচুড়ি ছোলার ডাল নাড়ু প্রভৃতি। পাশাপাশি তিনি জানিয়েছেন লক্ষীদেবী শুধু ধন-সম্পদের ঠাকুর নয় এর পাশাপাশি তিনি শান্তি দেবী। তাই কোজাগরী লক্ষ্মী পূজার মাধ্যমে যেন বাংলা তথা বিশ্বের শান্তি নেমে আসে সেই বার্তাই এদিন তিনি জানিয়েছেন।
কোজাগরীর আরাধনায় কাঞ্চনা
Loading...
রাজ্য
#Kanchana moitra
#Laxmi puja
#Cinema
#Actress
সর্বশেষ আপডেট:
