Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durgapur : দু বছরের শিশুকে অপহরণ

Loading... রাজ্য
Durgapur : দু বছরের শিশুকে অপহরণ
#News #West Bengal #Kidnapping #Child #Durgapur #Police #Bike #complaint #CCTV #investigation #Breaking News #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বছর দুয়েকের এক শিশুকে অপহরণের (Kidnapping) অভিযোগ দুর্গাপুরে।খবরের পাতায় চোখ রাখলেই দেখা যায় , শিশু অপহরণের  ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর (Durgapur)ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনী এলাকায়।

{link}

রবিবার রাতে ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাইবোন খেলা করছিল, ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যাক্তি ও  এক মহিলা আসে ঐ মাঠে। এরপর খেলানোর ছল করে দু বছরের ঐ শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুরের থানার পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে।

{link}

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিন্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে গ্রামবাসী ও শিশুর পরিবারের লোকেদের। এই শিশু অপহরণের ঘটনায়, ভেঙে পড়েন পরিবারের সদস্য ।

সর্বশেষ আপডেট: