শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফের শ্যুটআউট, এইবার পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কালনায়, মাথায় পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা ( criminals)। ঘটনা স্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার এক ব্যাক্তির। কয়েক মাস ধরে হুগলির চুঁচুড়া থেকে জল ও লিচুর ব্যাবসার (business) কারণে কাজে আসতেন রাজা। সোমবার রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যাক্তি এসে গুলি করে খুন করেছে ।
{link}
ঘটনাটি কালনা (Kalna) স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকার। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা। তার বাড়ি হুগলীর চুঁচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন ৪ নং প্ল্যাটফর্মের (Platform) নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত দু-আড়াই মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত।
{link}
সোমবার আনুমানিক রাত ১০ টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেইসময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুস্কৃতিরা গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি।
