Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাজভবনটি বিজেপি ভবন , ফিরহাদ হাকিম

Loading... রাজ্য
#kolkata corporation #kolkata corporation mazdoor #firhad hakim mayor of kolkata #firhad hakim puja #firhad hakim biography #governor of west bengal 2020 #governor of west bengal #governor of west bengal conv

ভোটের যুদ্ধ আর করোনা প্রভাব রাজনৈতিক যুদ্ধক্ষেত্রকে আরও তীব্র আকার প্রদান করছে ।আজ মেয়র  ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী দিনে অমিত শাহ শহর কলকাতায় আসছেন তা নিয়ে এত লাফালাফি করার কি আছে? তিনি নিজের দলের কাজের জন্য আসছেন । পাশাপাশি তিনি জানিয়েছেন করোনার সময় কোন জায়গায় ভিড় করা উচিত নয় এমনটাই নির্দেশ তাদের দলের কর্মকর্তাদের। 


ফিরহাদ হাকিম জানিয়েছেন জানিয়েছেন রাজ্যপাল কোন একটি বিশেষ দলের মুখপাত্র হয়ে কথা বলেন। তাই রাজ্যপালকে তিনি রাজ্যপাল বলতে নারাজ। অন্যদিকে তিনি জানিয়েছেন রাজ্যপাল রাজ ভবনটিকে  বিজেপি ভবন বানিয়েছেন। এর পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন শহর কলকাতায় বস্তি  এলাকাগুলিতে করোনার সংক্রমণ বা প্রকোপ অনেকটাই কম ।সে ক্ষেত্রে বড় বড় বাড়িতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার কারণ বড় বড় বাড়িতে লিফট রয়েছে। সেখানে যারা যাওয়া-আসা করছেন তার মধ্যে যদি করোনার রোগী থাকে তার থেকে লিফটে এই সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তাই লিফটে ওঠার আগে প্রত্যেকের উচিত লিফট জীবাণুমুক্ত করার। 


তিনি আরও একবার সাধারণ মানুষকে মনে করিয়ে দিয়েছেন এই সময় প্রত্যেকটি মানুষ জানে মাস্ক ব্যবহার করেন । করোনা সংক্রমণ আটকাতে হলে নিজেকে সবার আগে সতর্ক ও সচেতন হতে হবে তাই প্রত্যেক কে যেন মাস্ক ব্যবহার করেন।
 

সর্বশেষ আপডেট: