Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ফের ধাক্কা! আরও ৩১৩ জন শিক্ষকের নাম বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Loading... রাজ্য
SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ফের ধাক্কা! আরও ৩১৩ জন শিক্ষকের নাম বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের
#SSC #Teacher Recruitment Scam #Education #SSC Scam News #SSC Update #Bengali News #Kolkata High Court #High Court #সংবাদ #শিক্ষক নিয়োগ দুর্নীতি #নিয়োগ দুর্নীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত ১৪/১৫ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে যে প্রবল দুর্নীতি সামনে এসেছে তাতে লজ্জিত বাঙালি। আর সেই দুর্নীতিকে ছাড়িয়ে হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। আজ বুধবার আবার নতুন করে দুর্নীতির জন্য ৩১৩ জনের নাম বাতিল করার ঘোষণা করলো আদালত। আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। 

{link}

  যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাই কোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বসু। প্রশ্ন তোলেন, নিয়োগ হওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শুধু তাই নয়, অবিলম্বে এই শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি। সেই মামলার শুনানিতে আজ ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এখন দেখার এই বিষয়টা কোন দিকে যায়।

সর্বশেষ আপডেট: