Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata Book Fair: ২২ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা! আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
Kolkata Book Fair: ২২ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা! আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
#KIBF #Kolkata International Book Fair #Book Fair #Kolkata Boimela #Mamata Banerjee #কলকাতা বইমেলা #বইমেলা #বইমেলা ২০২৬ #বইমেলা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক বছর অপেক্ষার পরে আবার রাজ্যের তথা দেশের বইপ্রেমীদের মহা উৎসব শুরু হতে চলে হতে চলেছে। যারা নতুন বইয়ের গন্ধ ভালোবাসে, যারা বই ভালোবাসে তাদেরই এই উৎসব। মাত্র কয়েকদিনের অপেক্ষা, শুরু হতে চলেছে ৪৯’তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শীতের আমেজে বাঙালির সবচেয়ে বড় সাহিত্য উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ৪৯’তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও বইমেলার আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তবে এবছর বইমেলায় থাকছে একাধিক নতুন চমক, যা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে। বইমেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। সরাসরি ও যৌথভাবে প্রায় ২টি দেশ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে। 

{link}

  ২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। পাশাপাশি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এবছর বইমেলায় থাকছে মোট ন’টি তোরণ। তার মধ্যে দু’টি তোরণ গড়ে উঠবে আর্জেন্টিনার স্থাপত্য শৈলীর আদলে। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও প্রতুল মুখোপাধ্যায়ের নামে থাকছে দুটি তোরণ। এছাড়া সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫’তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামেও একটি তোরণ নির্মিত হচ্ছে। চলতি বছরে বইমেলায় বিশেষভাবে পালিত হবে ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। শিল্পী ময়ুখ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর নামেই থাকছে শিশু মণ্ডপ।এবছর বইমেলায় হাজারের বেশি প্রকাশনা সংস্থা ও স্টল অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে। অন্যান্য বছরের মতোই এবছরেও পালিত হবে চিরতরুণ দিবস ও শিশু দিবস। ৩০ জানুয়ারি উদযাপিত হবে সিনিয়র সিটিজেনদের জন্য ‘চিরতরুণ দিবস’ এবং ১ ফেব্রুয়ারি পালিত হবে শিশু দিবস।

সর্বশেষ আপডেট: