Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Politics: খেলার মাঠই রাজনীতির ময়দান! এবার যুবভারতী কাণ্ডে দিল্লির দিকে আঙুল কুনালের

Loading... রাজ্য
West Bengal Politics: খেলার মাঠই রাজনীতির ময়দান! এবার যুবভারতী কাণ্ডে দিল্লির দিকে আঙুল কুনালের
#Politics #West Bengal Politics News #Bengali News #Regional Politics #GOAT India Tour #Messi #Lionel Messi #সংবাদ #রাজনীতি #কুনাল ঘোষ #যুবভারতী ক্রীড়াঙ্গন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এ এক আশ্চর্য রাজনীতি বাংলার। ধর্ম, খেলা থেকে শুরু করে সব কিছুকেই রাজনীতির দিকে নিয়ে যাওয়া। তেমন একটা ইঙ্গিত রবিবার দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। কলকাতা মেসিকে সাদরে গ্রহণ করতে পারে নি, কিন্তু হয়েদ্রাবাদ পেরেছে। কেন কলকাতা পারলো না? এই নিয়ে আলোচনা হয়েই চলেছে। কেন শুধু শতদ্রু গ্রেফতার, কেন ক্রীড়ামন্ত্রী নয়? এই প্রশ্ন পর্যন্ত উঠেছে। কিন্তু কুনাল ঘোষ এবার বাংলার সীমা ছাড়িয়ে দিল্লির দিকে আঙ্গুল তুললেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বলছেন, কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হোক।

{link}

শনিবার যুবভারতী-কাণ্ডের পরই স্টেডিয়ামের ভিতরে গেরুয়া পতাকার উপস্থিতি নিয়ে সুর চড়িয়েছিলেন কুণাল। তোপ দেগেছিলেন বিজেপির বিরুদ্ধে। এবার করলেন আরও বড় ইঙ্গিত। ঘটনার পরই তদন্ত কমিটি তৈররি কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা করণীয় তিনি করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি হয়েছে। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করব না। তবে পাশাপাশি এটা দেখতে হবে এখানে এই বেসরকারি আয়োজককে ইভেন্টের জন্য বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্রের কিছু ক্ষেত্রেও তো যোগাযোগ করতে হয়েছে।” 

{link} 

এখানেই শেষ না করে তিনি আরও খানিকটা এগিয়ে বললেন, , “কলকাতাকে কালিমালিপ্ত করার জন্য অন্য জায়গায় সুতোর টান দিয়ে কোনও চক্রান্ত হয়নি তো? এই আয়োজকের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে কী নেই সেটাও তো খতিয়ে দেখার অবকাশ রয়েছে।”  নাগরিক মহল বলছেন, কুনাল ঘোষ আছেন কুনাল ঘোষে। তিনি রাজনীতির বাইরে যেতে পারছেন না। রাজনীতিকে দুরে সরিয়ে রেখে খোলা মনে আলোচনা না করতে পারলে কখনোই সমস্যার মূল কারণ খুঁজে পাওয়া যাবে না।

সর্বশেষ আপডেট: