Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সূচনা, শুরু হল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার

Loading... রাজ্য
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সূচনা, শুরু হল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার
#news #Narendra Modi #Howrah-Puri Vande Bharat Express #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সফল উদ্বোধন সম্পূর্ণ হল। ভার্চুয়ালী উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন জিএম অর্চনা যোশী, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় রেল প্রচুর উন্নতি করছে। বন্দে ভারত নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এমন উন্নতমানের ট্রেনকে দেশ জুড়ে চলতে দেওয়া উচিত।

{link}

প্রসঙ্গত, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ১৮ মে দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা প্রদর্শনের মাধ্যমে উদ্বোধন করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পুরী স্টেশনে উপস্থিত ছিলেন। এই উদ্বোধন উপলক্ষে এদিন বেলা সোয়া ১০টা থেকে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের সময় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী এবং অন্যান্য ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা।

সর্বশেষ আপডেট: