Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bardhaman : স্ত্রী হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

Loading... রাজ্য
Bardhaman : স্ত্রী হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড
#News #Breaking News #Burdwan Court #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছিল স্বামী। দীর্ঘ শুনানির পর যাবজ্জীবন সাজা শোনালো বর্ধমান আদালত (Bardhaman Court)। আদালত সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে ২০২০ সালে আউশগ্রাম থানা (Ausgram Police Station) এলাকার পূর্বতটী গ্রামে ভৈরবী আঁকুড়েকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে হত্যা করে তার স্বামী বুধন আঁকুড়ে।

{link}

সেই মামলায় রায় ঘোষণা করল বর্ধমান আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানা এলাকার পূর্বতটী গ্রামের বুধন আঁকুড়ের সাথে বিয়ে হয়েছিল ভৈরবী আঁকুড়ের। তাদের দুটি পুত্রসন্তানও ছিল। বিয়ের পর থেকেই বুধন ভৈরবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এমনকি তাকে প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। ২০২০ সালে ২৮ অক্টোবর রাতে বুধন তার দুই ছেলের সামনেই ভৈরবীকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। 

{link}

ঘটনায় গুরুতর জখম হয় ভৈরবী। তাকে উদ্ধার করে প্রথমে বনপাশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পরের দিন ভৈরবীর বাবা নিমাই আঁকুড়ে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধনকে গ্রেফতার করে। সেই মামলায় সাজা ঘোষণা করলেন বর্ধমান আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড বিচারক অরবিন্দ মিশ্র।

সর্বশেষ আপডেট: