মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

লিলুয়াতে ভয়াবহ আগুন

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
লিলুয়াতে ভয়াবহ আগুন
শেয়ার করুন:

হাওড়ার লিলুয়ার কুন্দন লেনের একটি লোহার কারখানায় বিধ্বংসী আগুন , আগুনে সম্পূর্ণ ভস্মিভুত  কারখানা  ।দমকল সুত্রে জানা গেছে কারখানার মধ্যে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ ছিল , সাধারণত কারখানার প্রয়োজনে ফারনিস অয়েল এখানে মজুত করা ছিল।

 আগুন লাগার পরে কোনরকমে আগুন ছড়িয়ে পরে এবং আগুন লাগে তেলের ড্রামে , সেখান থেকে দ্রুত কারখানা চত্বর চলে যায় আগুনের গ্রাসে , দমকলের ৩ টি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে , আগুন লাগার কারণ এখনো জানা যায়নি শুরু হয়েছে তদন্ত । অগ্নিদগ্ধ হওয়ার কারণ স্বরূপ কারখানায় অগ্নি নির্বাপণের বন্দোবস্ত ছিল কিনা ক্ষতিয়ে দেখছে দমকল ।