Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিজের অনুগামীদের সাথে হোলির দিন রঙের উৎসবে মেতে উঠলেন অর্জুন সিং

Loading... রাজ্য
নিজের অনুগামীদের সাথে হোলির দিন রঙের উৎসবে মেতে উঠলেন অর্জুন সিং
#news #Arjun Singh #TMC #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: গতকাল দোল উৎসবের পর, আজ দেশজুড়ে হোলি উৎসব। বসন্তের আবহে দেশজুড়ে রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশবাসী। রঙের উৎসব থেকে বাদ নেই রাজনৈতিক ব্যক্তিত্ব রাও। আজ রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে মাতোয়ারা প্রত্যেকে। হোলির দিন সকাল-সকাল প্রতি বছরের মতোই এবছরও জগদ্দল বিধানসভার মেঘনা মোড়ে নিজ বাসভবনের নিচে তার অনুগামীদের সাথে হোলি উৎসবে মাতলেন ব্যারাকপুরের লড়াকু সাংসদ অর্জুন সিং। শিল্পাঞ্চলের বহু মানুষ তাকে নানান রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আসেন তার বাড়ির সামনে।

{link}

প্রতি বছরই এই দিনটিতে অন্য মুডে ধরা দেন সাংসদ। হোলি উৎসবে শামিল হয়ে অর্জুন সিং বলেন, আজ রঙের উৎসব দেশজুড়ে পালন হচ্ছে।সকলকে সুষ্ঠুভাবে হোলি পালন করার কথাও জানান সাংসদ। কখনও সাংসদের সাথে ছবি বা কখনো মাথায় আবির লাগিয়ে সৌজন্য বিনিময় তাকে তার দলীয় কর্মী-সমর্থকদের উন্মাদনা হোলির দিন ছিল তুঙ্গে। অন্যদিকে সাংসদের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে   পুলিশবাহিনী।শুধু তাই নয় পুলিশের বিশেষ দল টহল মারছে গোটা এলাকা জুড়ে।

সর্বশেষ আপডেট: