নিজস্ব সংবাদদাতা: রাজনীতিতে বিতর্কিত মন্তব্য হোক, কিংবা বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ এই দুই বিষয়ে কোন তুলনা নেই তৃণমূল নেতা মদন মিত্রের। সুযোগ আর সামনে মাইক পেলেই গলা দিয়ে বেরিয়ে আসে দাপুটে কড়া কন্ঠ। রবিবার বিকেলেও তার ব্যাতিক্রম হয়নি। কামারহাটি পাঁচমাথা মোড়ে দলীয় এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে কড়া ভাষায় হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
{link}
রবিবার তিনি মন্তব্য করেন, বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কা পেটি বান্ধ লো মৌসম বাদাল রাহা হে। পাঠান অভি মারা নেহি,পাঠান জিন্দা হে; টাইগার ইজ ব্যাক টাইগার আভি জিন্দা হে। আমাদের গরম করবেন না গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না। মদন মিত্র ও তার মন্তব্যের গতিবেগ কার্যত সমান্তরাল।যেখানে তিনি সেখানেই কড়া মন্তব্যের ঝড়!
