Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Madhyamik Result 2025 : প্রকাশ হল মাধ্যমিকের ফলাফল

Loading... রাজ্য
Madhyamik Result 2025 : প্রকাশ হল মাধ্যমিকের ফলাফল
#News #Breaking News #Madhyamik Result 2025 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রকাশ করলেন মাধ্যমিকের ফলাফল। পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। রাজ্যে মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার।

{link}

পেয়েছেন ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। এবারে দ্বিতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলেরসৌম্য পাল (৬৯৪)। মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। এবছর মাধ্যমিকে মেধাতালিকায় আছেন ৬৬ জন।এবারে মাধ্যমিকে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হারে শীর্ষ আছে পূর্ব মেদিনীপুর ৯৬.৪ শতাংশ, দ্বিতীয় কালিম্পং, কলকাতায় তৃতীয় এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন।

{link}

ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৭ শতাংশের ওপর ছিল। গতবারের তুলনায় সব মিলিয়ে ৫৬ হাজার পরীক্ষার্থী বেশি ছিল। আর সকাল ১০ টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।

সর্বশেষ আপডেট: