Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জনসাধারনেই জয়ের রাস্তা?

Loading... রাজ্য
জনসাধারনেই জয়ের রাস্তা?
#Mamata Banerjee #TMC #Election #Assembly Election #Election 2021 #Trinamool Congress #Politics #BJP #Baharampur #West Bengal #India

দলের মূল সম্পদ দলের বুথ লেভেলের কর্মীরা, মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নিজের বক্তব্যে একাধিকবার বিজেপিকে বাক্যবানে বিদ্ধ করেছেন তিনি। কয়েকদিন আগে মঞ্চ থেকে জে পি নাড্ডা বিবেকানন্দ ঠাকুর বলেছিলে, সেই বক্তব্যকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যারা বাংলাকে চেনেনা, বাংলাকে জানেনা তাদের জন্য বাংলায় কোন দয়া নেই বাংলায় কোন মায়া নেই। এছাড়াও যারা জোড়াফুলের শিবির ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন তাদের দুষ্ট গরুর সাথে তুলনা করেছেন তিনি। মানুষকেই যে তিনি ভোটে তার পাশে চাইছেন তা তার বক্তব্য থেকে স্পষ্ট। 


বইতে থাকা সময়ের সাথে ক্রমশ এগিয়ে আসছে একুশের ভোটযুদ্ধ। এবারের লড়াই কার্যত মূলত পদ্মফুল ও জোড়াফুলের মধ্যে। একাধিক নেতা ও মন্ত্রীর শিবির পরিবর্তনের পর এখন তৃনমূলের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মূখ্যমন্ত্রী। ছোট থেকে বড়ো দলের সমস্ত সদস্যরাই তাকিয়ে রয়েছেন তাদের ‘দিদি’-র দিকে। একাধিক নেতৃত্বের দল পরিবর্তনের পর নেত্রী মূলত ভরসা রাখছেন দলের একদম গ্রাউন্ড লেভেলের কর্মীদের উপর। আর দিদির মুখে তাদের উপরে ভরসা করার নাম শুনে তারাও অনেক বেশি লড়াকু হয়ে উঠেছে। জয় এনে দেওয়ার জন্য মরিয়া এই কর্মীদের উপরেই কার্যত নির্ভর করছে এবারের তৃনমূলের জয়ের ভাগ্য, সোজাসুজি না হলেও সেই কথাই প্রকাশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখেও। 

সর্বশেষ আপডেট: