Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পায়ে বিশেষ চটি, হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
পায়ে বিশেষ চটি, হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী
#Mamata Banerjee #TMC #Trinamool Congress #Breaking News #CM #Hospital #Release #SSKM #West Bengal #Assembly Election #News #Politics #Latest News #West Bengal #India

শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির পথে রওনা হন তিনি। তার পায়ে দেখা গেছে বিশেষ চটি। একথা তিনি গতকাল দেওয়া ভিডিওতেই জানিয়েছিলেন যে, দু তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরবেন তিনি। হুইল চেয়ারে বসেই নিজের নির্বাচনী কাজকর্ম চালিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন, এই বিষয়ে চেয়েছিলেন সাধারন মানুষের ও দলীয় কর্মীদের সহযোগীতাও। সেই মতোই আজ হাসপাতাল থেকে ঘরের পথে মুখ্যমন্ত্রী।


সূত্রের থেকে পাওয়া খবর অনুযাই, মুখ্যমন্ত্রীর পায়ে যে বিশেষ চটি রয়েছে তা পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। নির্বাচনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহ থেকেই হুইল চেয়ারে বসেই নিজের নির্বাচনী কার্যকলাপ ও প্রচার সারতে পারেন তিনি। সেই দিক ও পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ চটি। আজকে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির উপর নজর রেখেই তাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। কিন্তু যাতে পায়ের আঘাতপ্রাপ্ত যায়গায় আবার আঘাত না লাগে সেই জন্যেই তৈরি এই বিশেষ হাওয়াই চপ্পল। মুখ্যমন্ত্রীর ফেরার খবর শুনে স্বাভাবিক ভাবেই খুশি তার অনুগামীরা। 

সর্বশেষ আপডেট: