Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: ভবানীপুরে বাদ পড়ল প্রায় ৪৫ হাজার ভোটারের নাম! ক্ষোভে ফুটছেন মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
Mamata Banerjee: ভবানীপুরে বাদ পড়ল প্রায় ৪৫ হাজার ভোটারের নাম! ক্ষোভে ফুটছেন মুখ্যমন্ত্রী
#SIR Draft List #SIR Update #Mamata Banerjee News #Firhad Hakim #Trinamool Congress #BJP #SIR West Bengal #সংবাদ #রাজনীতি #ভবানীপুর এসআইআর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: SIR প্রক্রিয়া শেষ হতেই দেখা যায় রাজ্যে প্রচুর ভোটারের নাম বাতিল গেছে। আর ভবানীপুরে বাদ গেছে প্রায় ৪৫ হাজার। তারপর? স্বাভাবিক কারণেই যথেষ্ট উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বৈধ নাম বাদ গেলে শুনানিতে তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে। সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন দেবাশীস কুমার, সন্দীপ রঞ্জন বকসী, অসীম বসু সহ ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলর ও উপস্থিত ছিলেন।সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পর যে সমস্ত যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানালেন দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকা যাচাই করতে হবে বলে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

{link}

  আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, সমস্ত বৈধ ভোটারদের নাম যদি বাদ গিয়ে থাকে তাদের নাম তুলতেই হবে। তারজন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। এমনকী, অনেক জীবিত ভোটারদের মৃত হিসাবে দেখানো হয়েছে SIR খসড়া তালিকায়। সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিয়ে দেখার ও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশেষ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের উপরে বিশেষ নজর দিতে স্থানীয় কাউন্সিলর অসীম বসুকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডে স্থানীয় বাঙালিদের সরিয়ে দিয়ে বহিরাগতদের ঢুকানোর অভিযোগে সরব হয়েছিলেন। এই অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে থাকেন। এছাড়া খিদিরপুর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ড তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্গত পড়ে। সেই সমস্ত ওয়ার্ডে দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিমকে দেখতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী বলে দলীয় সূত্রের খবর।

সর্বশেষ আপডেট: