Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 23/03/2026 E-Paper

Mamata Banerjee: 'সুবিচারের জন্য কাঁদছি', সুপ্রিল কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর! কমিশনকে নোটিস শীর্ষ আদালতের

Loading... রাজ্য
Mamata Banerjee: 'সুবিচারের জন্য কাঁদছি', সুপ্রিল কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর! কমিশনকে নোটিস শীর্ষ আদালতের
#Mamata Banerjee #Bengali News #SIR #SIR West Bengal #ECI #Election Commission #TMC #সুপ্রিম কোর্ট #মমতা বন্দ্যোপাধ্যায় খবর #আদালত #এসআইআর আপডেট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মামলা শীর্ষ আদালতে ওঠার আগেই জোর জল্পনা শুরু হয়েছিল। তিন দশক পর ফের আদালতে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই জানিয়েছিলেন এই কথা। অবশেষে সেই সম্ভাবনাই বাস্তবায়িত হল বুধবার দুপুরে। সুপ্রিম কোর্টে। সাম্প্রতিক কালে মুখ্যমন্ত্রীদের মধ্যে ব্যতিক্রমী নজর গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মামলায় বাংলার মুখ্যমন্ত্রী নিজেই নিজের দায়ের করা মামলায় সওয়াল করলেন। তবে আইনজীবী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বঙ্গবাসীর হয়েই এই সওয়াল করলেন তিনি।

{link}
 
এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে সামনের সারিতে, আইনজীবীদের পাশে। এসআইআর নিয়ে তাঁর দায়ের করা মামলায় সওয়াল করছিলেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দেওয়ান। সওয়াল-জবাব চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে ৫ মিনিট সময় চেয়ে নেন বক্তব্য রাখার জন্য। তাঁকে অনুমতি দেন বিচারপতিরা।
{link}

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন, ”আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতির মাধ্যমে নাম বাতিলের প্রক্রিয়া চলছে। কোথাও কোনও মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে। তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এছাড়া কেউ হয়তো অন্যত্র ফ্ল্যাট কিনে উঠে গিয়েছেন, তাঁর নামও বাদ। আমরা চাই, কোনও বৈধ ভোটারের যেন বাদ না পড়ে। আমাদের আইনজীবীরা লড়াই করছেন এর জন্য।” 
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, ”এই নিয়ে আমি নির্বাচন কমিশনকে ৬টি চিঠি লিখেছি, একটিরও উত্তর পাইনি। আমি সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। আমরা কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে। সুবিচারের জন্য কাঁদছি।”


একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, পরবর্তী শুনানি হবে সোমবারে। একইসঙ্গে শীর্ষ আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে কমিশনকে। 

{ads}

সর্বশেষ আপডেট: