Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: শনিবার ব্রিগেডে মোডির মেগা-শো! আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও

Loading... রাজ্য
Narendra Modi: শনিবার ব্রিগেডে মোডির মেগা-শো! আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও
#Mamata Banerjee #BJP Brigade #BJP Meeting #BJP West Bengal #Narendra Modi Speech #Bengali News #Trinamool Congress #সংবাদ #মমতা বন্দ্যোপাধ্যায় #নরেন্দ্র মোদি জনসভা #বিজেপি জনসভা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভা। আর আশ্চর্যের বিষয় হলো সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কর্মসূচিতে একদিকে যেমন জনসভা হবে, তেমনি একটি প্রশাসনিক অনুষ্ঠান থেকেও একাধিক রাস্তা ও রেল প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। ব্রিগেডের সভামঞ্চকে ঘিরে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বিজেপি। জানা গেছে, মঞ্চটি তৈরি করা হচ্ছে দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে। মঞ্চসজ্জায় তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা প্রতীক। মঞ্চের দেওয়ালে আঁকা থাকবে কোচবিহার রাজবাড়ির ছবি, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গলের দৃশ্য। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১২ জন শিল্পী এই শিল্পকর্ম তৈরি করছেন বলে জানা গেছে।

{link} 

 বিজেপির এক নেতার বক্তব্য, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার বার্তা দিতেই এই ধরনের মঞ্চসজ্জা করা হচ্ছে। তাঁদের দাবি, বাঙালির সংস্কৃতি ও গৌরবকে সামনে এনে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তারা বাঙালির সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। কয়েকটি নির্বাচনে শাসক দল তৃণমূল বিজেপির বিরুদ্ধে ‘বাঙালি-বিরোধী’ তকমা লাগিয়ে রাজনৈতিক সুবিধা পেয়েছিল। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ইস্যুটি বেশ গুরুত্ব পেয়েছিল। এবার সেই অভিযোগের জবাব দিতে বিজেপি নিজেদের আরও বেশি করে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত দল হিসেবে তুলে ধরতে চাইছে।

সর্বশেষ আপডেট: