Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee Vs ED: 'কারও বিরুদ্ধে তদন্ত করতে গেলেই মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছেন' - সুপ্রিম কোর্টে বিস্ফোরক ইডি

Loading... রাজ্য
Mamata Banerjee Vs ED: 'কারও বিরুদ্ধে তদন্ত করতে গেলেই মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছেন' - সুপ্রিম কোর্টে বিস্ফোরক ইডি
#Mamata Banerjee #ED #Trinamool Congress #BJP #Bengali News #ED Investigation #News Update #সংবাদ #নির্বাচন #মমতা বন্দ্যোপাধ্যায় #ইডি তদন্ত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'আই প্যাক' কান্ড এখন শীর্ষ আদালতে বিচার চলছে। গত কয়েক দিনে এই বিতর্ক চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। কেন মুখ্যমন্ত্রী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইডির হাত থেকে সমস্ত তথ্য কেড়ে নিয়েছেন। এতে ক্ষুব্ধ শীর্ষ আদালত। কেবল মুখ্যমন্ত্রী নয়, সিপি, ডিজি-র বিরুদ্ধেও একই অভিযোগ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির এজলাসে এই মামলার শুনানি ছিল। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসেটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত ছিলেন। 

{link}

  তুষার মেহেতার বক্তব্য, একজন উচ্চপদস্থ  পুলিশ আধিকারিক কীভাবে উর্দি পরে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তল্লাশির মাঝে ঢুকেছিলেন? ফাইল যখন খতিয়ে দেখছিল ইডি, তিনি কীভাবে সেটা সেখান থেকে নিয়ে আসেন? স্থানীয় থানায় প্রথমে ইডি গিয়েছিল, সেখান থেকে অনুমতি নিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। তারপরও তল্লাশির মাঝে কেন সেখানে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয়? সলিসেটর তুষার মেহেতার বক্তব্য, রাজীব কুমার-সহ ওই সমস্ত পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হোক। গত শুক্রবার হাইকোর্টে মামলা চলাকালীন এজলাসে হট্টগোলের প্রসঙ্গও এদিন সুপ্রিম কোর্টে উল্লেখ করেন তুষার মেহেতা। ইডির বক্তব্য, মুখ্যমন্ত্রী সেদিন পাঁচশো লোককে নিয়ে গিয়েছিলেন। ইডি-র বক্তব্য, তদন্তের মাঝে এইভাবে হস্তক্ষেপ, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। তার অভিযোগ বাংলায় কোনো তদন্তই করতে দিতে চায় না মুখ্যমন্ত্রী। তিনি বলেন,কারো বিরুদ্ধে তদন্ত করতে গেলেই মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছেন।

সর্বশেষ আপডেট: