header banner

Mamata Banerjee: SIR -এর নামে বাদ পড়ছে বৈধ ভোটারের নাম! প্রতিবাদে আজ ধরনায় বসছেন মমতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মেট্রো চ্যানেলে সুন্দর প্যান্ডেল হয়ে গেছে। আবার ধরনায় মুখ্যমন্ত্রী। বিষয় মূলত 'SIR' এর নামে ভোটারের নাম বাদ দেওয়া। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল । বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ায় একটি বড়সড় চক্রান্ত হয়েছে । দলের দাবি অনুযায়ী, রাজ্যের প্রায় 60 লক্ষ মানুষের নাম এই মুহূর্তে ভোটার তালিকায় থাকা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে ।

{link}

  সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, অভিযোগ উঠেছে, এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের সরকারি খাতায় 'মৃত' ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ বাস্তবে তাঁরা সম্পূর্ণ জীবিত এবং সুস্থ রয়েছেন । পাশাপাশি, কোনও বৈধ কারণ ছাড়াই বহু প্রকৃত ভোটারের নাম এই তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল । জানা গিয়েছে, শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা । যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ, তাঁরাই এদিনের ধর্না মঞ্চের অন্যতম মুখ হতে চলেছেন বলেও তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে ।

{ads}

Mamata Banerjee News Trinamool Congress SIR West Bengal SIR News Bengali News SIR Protest Voter List সংবাদ নির্বাচন এসআইআর খবর মমতা বন্দোপাধ্যায় রাজনীতি নির্বাচন কমিশন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article