Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: ধরনামঞ্চেই তুলির আঁচড়! অসামান্য ছবি এঁকে SIR -এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মমতার

Loading... রাজ্য
Mamata Banerjee: ধরনামঞ্চেই তুলির আঁচড়! অসামান্য ছবি এঁকে SIR -এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মমতার
#Mamata Banerjee News #SIR Update #Gyanesh Kumar #Trinamool Congress #TMC #TMC Protest #Bengali News #এসআইআর #নির্বাচন #বিধানসভা নির্বাচন #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান। আর সেখানেই সিস্টেমেটিক ইন্টেনসিভ রিভিশন (SIR) -এর অভিনব প্রতিবাদ করলেন তিনি। নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরলেন ছবি আঁকার মাধ্যমে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার SIR প্রক্রিয়ায় মৃত ব্যক্তিদের দেহ কীভাবে লোপাট করা হয়েছে, তা নিয়ে ধর্মতলায় ধর্নামঞ্চে ছবি আঁকলেন তৃণমূলনেত্রী। ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি। এই ছবিতেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' কটাক্ষ করলেন তিনি। যে ক্যানভাসে ছবিটি আঁকলেন, সেটিতেই লেখা ছিল ভ্যানিশ। 

{link}

আলাদা ভাবে নয় বরং মঞ্চে যে ছবিটি আঁকেন মমতা সেটির ক্যানভাসেই লেখা ছিল ভ্যানিশ কুমার। ছবিটি আঁকার পরে মমতা বলেন, 'এই ছবিটা প্রতীকী। আমাদের শিল্পীরা আঁকছেন।এসআইআরে যাঁদের মৃত্যু হয়েছে, মানে সমস্ত ডেডবডিগুলি ভ্যানিশ করে দিয়েছে, সেই জন্য পাশে দুটো মালা রাখা, যাঁরা মারা গিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য দিয়ে মালাগুলি রাখা আছে। এটা প্রতীকী। অন্য কিছু নয়।'  বস্তুত, SIR প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' নাম দিয়ে কটাক্ষ করছেন। বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বর্তমানেও উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যে কবে ভোট হবে সেই বিষয়টিকে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। 

সর্বশেষ আপডেট: