Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Governor: বোসের পদত্যাগে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর! নতুন অস্থায়ী রাজ্যপাল RN Ravi

Loading... রাজ্য
West Bengal Governor: বোসের পদত্যাগে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর! নতুন অস্থায়ী রাজ্যপাল RN Ravi
#CV Ananada Bose #Mamata Banerjee #West Bengal News #West Bengal New Governor #News Today #WB New Governor #রাজ্যপাল #রাজ্যপাল পদত্যাগ #মমতা বন্দ্যোপাধ্যায় খবর #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আচমকাই রাজ্যপালের পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন সিভি আনন্দ বোস। ভোটের আগে রাজ্য রাজনীতিতে এটি একটি বড় খবর হয়ে উঠেছে। কেন তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই বৃহস্পতিবার পদত্যাগ করেন  সি ভি আনন্দ বোস। ভোটের আগে রাজ্যপালের এই পদক্ষেপ কার্যত তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

{link}  

প্রসঙ্গত, ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। সাধারণভাবে তিন বছর রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর মেয়াদ শেষে হত তাঁর। কিন্তু তার আগে হঠাৎ করেই পদত্যাগ করলেন তিনি। এই খবর সামনে আসতেই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের নতুন অস্থায়ী রাজ্যপালের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল করা হয়েছে।

{link}

বৃহস্পতিবার নিজের এক্স-হ্যান্ডলে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীর ভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণগুলি এই মুহূর্তে আমার কাছে স্পষ্ট নয়। তবে, বর্তমান পরিস্থিতিতে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, শ্রী আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী কখনও আমার সঙ্গে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলিকে সম্মান করতে হবে এবং রাজ্যগুলির মর্যাদাকে ক্ষুণ্ণ করে, এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’

অর্থাৎ স্পষ্টভাবেই এই ক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের আঁচ লক্ষ্য করছেন মুখ্যমন্ত্রী বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। 

সর্বশেষ আপডেট: