Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: বাংলার আর্থনীতির মেরুদন্ড ব্যবসায়ীরা! নেতাজি ইন্ডোরে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Mamata Banerjee: বাংলার আর্থনীতির মেরুদন্ড ব্যবসায়ীরা! নেতাজি ইন্ডোরে মন্তব্য মুখ্যমন্ত্রীর
#Mamata Banerjee News #Bengali News #West Bengal Economy #Economy #Business Summit #BGBS #সংবাদ #ব্যবসা #মমতা বন্দ্যোপাধ্যায়

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ব্যাসায়ীদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই রাজ্যের বাণিজ্যর ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলেন। এমনিতেই বিরোধীরা বলেন, মুখ্যমন্ত্রী যতটা ঢাক ঢোল পিটিয়ে ব্যবসা আনার কথা বলেন তার সিকিভাগ বাস্তবে রূপয়িত হয় না। শিল্প টানতে তাই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। যদিও, এই মুহূর্তেও ওয়াকিবহাল মহলের একাংশের মতে রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের সামগ্রিক অবস্থা খুব একটা ইতিবাচক অবস্থানে নেই।

{link}

তবে, বিশ্ববঙ্গ বাণিজ্যসম্মেলনের কারণে রাজ্যে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রায়শয়ই রাজ্যে শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তবে কাজ দিয়ে বারবার বিরোধীদের কথার জবাব দেন মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোরে ব্যবসায়ী সম্মেলনে যেন বিরোধীদের কুৎসার পালটা জবাব দিলেন তিনি। বুধবার তিনি বলেন -

1. কলকাতা ও শিলিগুড়িতে তৈরি হবে ‘ট্রেড এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার’। তাঁত থেকে হস্তশিল্প, টেরাকোটা, আন্তর্জাতিক বাজারে যা যা বিক্রি হয়, সেগুলি ওই এক্সপোর্ট ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা।

2. বিজনেস টু বিজনেস হাব তৈরি হবে। জিআই ট্যাগ পাওয়া সব প্রোডাক্ট থাকবে সেখানে। পাশাপাশি প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং -এর উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

3. ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ স্থাপন করব। মাসে মাসে বৈঠক বসবে ও নিজেদের সমস্যা নিজেরাই মেটাবেন ব্যবসায়ীরা। সরকারি আধিকারিকরা সেখানে থাকবে। 

4. ট্রেডস পোর্টাল’ চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরী হয়। ফলে বিনিয়োগ করতে অসুবিধা হয় ব্যবসায়ীদের। এই পোর্টালে মিলবে সমাধান। 

 {link}

তবে সবটাই 'হবে' বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই তালিকায় 'হয়েছে' কোনো স্থান পায়নি বলে বিরোধীরা আবার নিশানা করেছে মুখ্যমন্ত্রীকে। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের পূর্বে এই ব্যবসায়ীক সম্মেলনের গুরুত্ব ও তাৎপর্য বিপুল বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। 

সর্বশেষ আপডেট: