Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Business Conclave: ব্যবসায়ী সম্মেলনেও মুখ্যমন্ত্রীর মুখে 'চা-ঘুগনি' বিক্রির কথা! নেটমাধ্যমে কটাক্ষ

Loading... রাজ্য
Business Conclave: ব্যবসায়ী সম্মেলনেও মুখ্যমন্ত্রীর মুখে 'চা-ঘুগনি' বিক্রির কথা! নেটমাধ্যমে কটাক্ষ
#Mamata Banerjee News #Bengali News #Bengal Business Conclave #BGBS #Bengal Business #Mamata Banerjee #সংবাদ #ব্যবসায়ী সম্মেলন #ব্যবসা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল বাংলার ব্যবসায়ীদের সম্মেলন। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বাংলার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা করেন। সেই প্রসঙ্গেই আবার 'চা ঘুগনি' বিক্রির প্রসঙ্গ আনেন। তিনি বলেন, সেখান থেকে কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনাও দেন। স্বামী-স্ত্রী একত্রে কী ব্যবসা করতে পারেন তার রূপরেখা দেন তিনি।মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন। তিনি চা বিক্রি কথা বললে কেন সমস্যআ হয়? এদিন মমতা বলেন, "অনেকে ক্ষ্যাপায়, আমি কেন চায়ের কথা বলি। আমি চা বিক্রি করতে বললেই দোষ। প্রধানমন্ত্রী বললে দোষ নেই? এক হাজার টাকা নিন, দু'টো কেটলি কিনুন। চা তৈরি করুন, আর বিস্কুট নিন। দেখুন  নাহয় বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনুন। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। এই টাকা কতদিনে কততে গিয়ে দাঁড়ায় দেখুন। কোনও কাজ ছোট নয়।"

{link} 

  এদিন রাজ্যের ব্যবসা নিয়ে সম্মেলন থেকে মমতার আরও বার্তা, বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে। MSME-তে দেশের মধ্যে বাংলা এক নম্বরে। পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত। রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি, ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত হবে। তবে এই নিয়ে বিরোধীরা মমতার সমালোচনা করতে ছাড়েনা নি। এক বিজেপি নেতা বলেন, ওনার দল তো সমস্ত শিক্ষিত মানুষের চাকরি খেয়ে নিয়েছে, এখন তো উনি চা ঘুগনি বিক্রির কথা বলবেই।

সর্বশেষ আপডেট: