শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অন্যান্য বছরের তুলনায় প্রাক-ভোট উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে 'SIR' কে কেন্দ্র করে মমতা ভার্সেস নির্বাচন কমিশনের লড়াই এখন সবাই জানান। সেই পরিস্থিতিতে মমতা আবার মন্ত্রীসভার পরিবর্তন করলেন। তিনি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে সরিয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন মলয় শুধু শ্রম দফতরের মন্ত্রী হিসেবেই কাজ করবেন বলে জানা গিয়েছে। আর এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন মন্ত্রী মলয় ঘটককে সরিয়ে নিজের হাতে আইন দফতর তুলে নিলেন মুখ্যমন্ত্রী নিজে।
কিন্তু, কেন হঠাৎ এই পদক্ষেপ? এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি তত্ত্ব জোরালো হয়ে দাঁড়িয়েছে। যদিও, স্পষ্টভাবে এই পদক্ষেপের কোনও কারণ জানা যায়নি। কী কী তত্ত্ব প্রকাশ্যে উঠে এসেছে? দেখে নিন-
* মলয় ঘটকের কাজে মুখ্যমন্ত্রী খুবই অখুশি। তিনি মালয়কে সরিয়ে মন্ত্রীসভাকে জানিয়ে দিলো মন দিয়ে কাজ করতে।
* ভোটের আগে আইনের দায়িত্ব মমতা নিজে নিয়ে কেন্দ্রের সঙ্গে সম্মুখ সমরকে জিইয়ে রাখতে চাইলেন।
* অবৈধ কয়লা পাচার কেলেঙ্কারিতেই চলছে এই তদন্ত। আর বারবারই এজেন্সির সামনে যেতে গড়িমসি করেছেন মলয়। যার ফলে বিতর্ক বেড়েছে। আর সেট পছন্দ করেননি মমতা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে আইনি জায়গায় প্রবেশ করতে চাইছেন।
{link}
* ইতিমধ্যেই SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বারবারই CBI এবং ED-এর বিরুদ্ধে স্বর তুলেছেন। এই সব এজেন্সি যে বিজেপির কথাতেই কাজ করে, সেটা বারবার দাবি করেছেন তিনি। আর এমন পরিস্থিতিতেই লিগাল স্ট্র্যাটেজিতেও বেশি করে নিজেকে প্রবেশ করাতে চাইছেন মুখ্যমন্ত্রী।
* পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তার আগেই ক্যাবিনেটের অনেকের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। সেই কারণে অনেকেই মনে করছে যে আইনমন্ত্রক হাতে নিয়ে ভোটের দিকেই এগিয়ে যেতে চাইছেন মমতা।
{ads}