বৃহস্পতিবার বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচনাতলায় “চায়ে পে চর্চা”য় সাংবাদিকদের মুখমুখি হন দলের রজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং বক্তব্য রাখতে বলা হলে তিনি শাসকদলকে আক্রমণ করে বলেন, অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ডাকাত বা গুন্ডা নয়, দলের লোকেদের ভয়েই নিরাপত্তা রক্ষি নিয়ে ঘুরতে হয়। শুধু এই বলেই থেমে যাননি তিনি, তিনি আরও বলেন যে , “দিদিমনি এখন পাঁকে পড়েছেন,তাই কৃষক সন্মান বিধি মেনে নিয়েছেন। কথা বার্তায় নরম হয়েছেন”।তিনি আগামীকাল মুখ্যমন্ত্রির রাজভবন যাওয়া নিয়েও মুখ খুললেন।বলেন যে রাজ্য পালের সাথে লড়াই করে ক্ষতবিক্ষত হয়েছেন।এই অবস্থায় দেখলেন জনগণ বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই ক্ষমা চেয়ে সমঝতার পথে যাচ্ছেন তিনি।রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংক্রান্ত সাংবাদিকদের অন্যান্য প্রশ্নের উত্তরেও এই একই উত্তর দেন বিজেপি রজ্য সভাপতি দিলিপ ঘোষ ।জঙ্গলমহল প্রসঙ্গে কথা উঠলে তিনি কটাক্ষ করে বলেন ‘ জঙ্গলমহলকে চিনতে গেলে জঙ্গলমহলে থাকতে হবে,পান্তা খেতে হবে,বিরিয়ানি খেয়ে জঙ্গলমহলকে বোঝা যাবে না’। ওনার মতে এই কাজ বিজেপির বহিরাগত নেতারা করতে পারলেও দিদিমনি পারেননা।
শাসকদলের অভ্যন্তরীণ কোন্দলের ফলে বিরোধীদলের আত্মবিশ্বাস যে দীর্ঘদিন শিখরে পৌছাচ্ছে তা নিয়ে আর কোনো দ্বিধা নেই।ভোটের দিন এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে রাজনৈতিক আবহাওয়া। হয় শাসকদলের কটাক্ষ না হলে আক্রমণে বিরোধীদল, একের পর এক উত্তেজনাপূর্ণ মন্তব্য বা ঘটনার সম্মুখীন হচ্ছে বাংলার জনগণকে।তবে বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষের আজকের মন্তব্য থেকে স্পষ্ট আসন্ন ভোট নিয়ে ওনার আত্মবিশ্বাস তুঙ্গে।
.jpeg)
