Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মমতার মমতা

Loading... রাজ্য
মমতার মমতা
#Mamata Bannerjee #Raicharan Manna #Mamatar Momota #Howrah #West Bengal

গত ১৭ই সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথির পুণ্য লগ্নে হাওড়া পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাইচরণ মান্না হরফে বাপির উদ্যোগে চালু হয় কমিউনিটি কিচেন।কোভিড পর্বে কাজ হারানো সাধারণ খেটে খাওয়া মানুষদের মুখে একবেলার আহার তুলে দেওয়ার জন্য তিনি শুরু করেন ‘মমতার মমতা’ নামে এই আহারের পরিষেবা।

যেখানে মাত্র ১৫ টাকায় এবং ২০ টাকায় পাওয়া যায় পেট ভরা নিরামিষ ও আমিষ খাবার।রয়েছে প্রত্যেকদিনের আলাদা আলাদা পদ।মঙ্গল,বৃহস্পতি ও শনিবার নিরামিষ পদ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।আর বুধ ও শুক্রবার থাকছে মাছ।সপ্তাহে একদিন রবিবার রয়েছে মাংসের পদ।আর সপ্তাহের শুরুতেই গরম ডিমের ঝোল দিয়ে শুরু করা হচ্ছে।আর প্রত্যেকদিনই সাথে থাকছে ডাল ও সবজির আরও একটি পদ ও ভাজা।খুবই অল্পদামে পাওয়া যাবে একজনের পেটভরার মতো সুলভ খাদ্য।প্রত্যেকদিন ২০০ থেকে ২৫০ মানুষ স্বল্পমুল্যের খাবার পেয়ে উপকৃত হচ্ছেন।টানা চারমাস ধরে চলছে এই পরিসেবা।বিরোধীরা বলছেন, বামেদের থেকে ধার করে শেখা কমিউনিটি কিচেনের এই কনসেপ্ট।বিরোধীদের কথার আমল না দিয়ে কমিউনিটি কিচেনের উদ্যোক্তা বলছেন যতদিন পারবেন তিনি এই পরিষেবা মানুষের হাতে তুলে দেবেন।  

গত ১৭ই সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথির পুণ্য লগ্নে হাওড়া পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাইচরণ মান্না হরফে বাপির উদ্যোগে চালু হয় কমিউনিটি কিচেন।কোভিড পর্বে কাজ হারানো সাধারণ খেটে খাওয়া মানুষদের মুখে একবেলার আহার তুলে দেওয়ার জন্য তিনি শুরু করেন ‘মমতার মমতা’ নামে এই আহারের পরিষেবা।যেখানে মাত্র ১৫ টাকায় এবং ২০ টাকায় পাওয়া যায় পেট ভরা নিরামিষ ও আমিষ খাবার।রয়েছে প্রত্যেকদিনের আলাদা আলাদা পদ।মঙ্গল,বৃহস্পতি ও শনিবার নিরামিষ পদ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।আর বুধ ও শুক্রবার থাকছে মাছ।সপ্তাহে একদিন রবিবার রয়েছে মাংসের পদ।আর সপ্তাহের শুরুতেই গরম ডিমের ঝোল দিয়ে শুরু করা হচ্ছে।আর প্রত্যেকদিনই সাথে থাকছে ডাল ও সবজির আরও একটি পদ ও ভাজা।খুবই অল্পদামে পাওয়া যাবে একজনের পেটভরার মতো সুলভ খাদ্য।প্রত্যেকদিন ২০০ থেকে ২৫০ মানুষ স্বল্পমুল্যের খাবার পেয়ে উপকৃত হচ্ছেন।টানা চারমাস ধরে চলছে এই পরিসেবা।বিরোধীরা বলছেন, বামেদের থেকে ধার করে শেখা কমিউনিটি কিচেনের এই কনসেপ্ট।বিরোধীদের কথার আমল না দিয়ে কমিউনিটি কিচেনের উদ্যোক্তা বলছেন যতদিন পারবেন তিনি এই পরিষেবা মানুষের হাতে তুলে দেবেন।  

সর্বশেষ আপডেট: