Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন মমতা

Loading... রাজ্য
Mamata Banerjee : পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন মমতা
#News #Breaking News #Mamata Banerjee #Paschim Medinipur #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে বিরোধীদের অন্যতম অভিযোগ তিনি যত বেশি শিলান্যাস করেন ততটা কোনো কারখানার উদ্বোধন করেন না। এবার আবার তিনি পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) যাচ্ছেন শিলান্যাস করতে। জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন তিনি।

{link}

নবান্ন সূত্রের খবর, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। তারপর ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। তিনি জানিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। এই মর্মে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্পগোষ্ঠী। এবার কয়েক মাস কাটতেই সেই কেন্দ্রেরই শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

{link}

উল্লেখ্য ২০০৮ সালে এই শালবনিতে হওয়ার কথা ছিল ইস্পাত কারখানা। সাধারণ মানুষের থেকে পাওয়া জমিতে শিলান্যাসও হয়েছিল কারখানার। কিন্তু তা আর তৈরি হয়ে ওঠেনি। ঘরের কাছে চাকরির স্বপ্ন অধরাই থেকে যায় শালবনির বাসিন্দাদের। পরিবর্তে ২০১৮ সাল নাগাদ তৈরি হয় বাংলার বৃহত্তম সিমেন্ট কারখানা। কিন্তু তারপরেও শিল্পের প্রতি টান কমেনি শালবনির। আশা ছিল আরও কিছু তৈরি হবে। এবার নির্বাচনের আগেই সেই স্বপ্নপূরণ করে শালবনি শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। ২ হাজার একরের শিল্পতালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। 

সর্বশেষ আপডেট: