Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : মুর্শিদাবাদে যাচ্ছেন না মমতা

Loading... রাজ্য
Mamata Banerjee : মুর্শিদাবাদে যাচ্ছেন না মমতা
#News #Breaking News #Mamata Banerjee #Murshidabad #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া ভালো না, তাই তিনি হেলিকপ্টারে মুর্শিদাবাদ (Murshidabad) যাচ্ছেন না। মুর্শিদাবাদ সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “মুর্শিদাবাদে আমি আগেও যেতে পারতাম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত। অনেকদিন আগেই এখানে শান্তি ফিরে এসেছে।”

{link}

এরপর মুখ্যমন্ত্রীর সংযোজন, “জগন্নাথ ধামের অনুষ্ঠান ছিল। সেটা শেষ করেই আজ যাচ্ছি। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এখন হেলিকপ্টারে যাওয়া উচিত নয়। কখনও বৃষ্টি আসে। কখনও টর্নেডো চলে আসে। এই জন্য অনেক আগে থেকেই জেলা সফরের পরিকল্পনা করতে হয়।” মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন এও বলেন, “আমি মঙ্গলবার ধুলিয়ান যাব। জানি ওরা সবাইকে দু’টো পরিবারকে  নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে ওই পরিবার নিজের মর্জি অনুযায়ী চলে গেছে। আমরাও ওদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি। কিন্তু কেউ যদি না নেয় আমার হাতে নেই। কিন্তু যে বা যাঁরা ক্ষতিপূরণ নিতে আসবেন তাঁদের সঙ্গে বিডিও অফিসে আমি দেখা করব।"

{link}

তিনি আরও বলেন, "তিনি বলেন, “ধুলিয়ান থেকে সুতি আসব। এখানে সরকারি প্রকল্পের একাধিক কাজ রয়েছে। এরপর বহরমপুর হয়ে কলকাতা ফিরব।” রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছিলেন অমিত শাহরের দফতরে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ লাগুর সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টের রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস। তবে আজ জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপালের ৩৫৬ সুপারিশ নিয়ে কোনও তথ্য নেই। "

সর্বশেষ আপডেট: