Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Manoj Tiwari: খারাপ পারফর্ম্যান্স, একাধিকবার বিতর্কে নাম! ২৬ -এ তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ মনোজ

Loading... রাজ্য
Manoj Tiwari: খারাপ পারফর্ম্যান্স, একাধিকবার বিতর্কে নাম! ২৬ -এ তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ মনোজ
#Manoj Tiwari News #Trinamool Congress #TMC Candidate News #TMC Howrah Candidate #Bengali News #West Bengal #সংবাদ #রাজনীতি #তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা #তৃণমূল প্রার্থী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একাধিকবার প্রকাশ্যে দলের লোকেদের সঙ্গেই বচসায় জড়িয়েছিলেন। স্থানীয়দের একাংশও বিধায়ক কে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ছাব্বিশে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে গেলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। গতবার শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে এবার রানা চট্টোপাধ্যায় কে প্রার্থী করেছে তৃণমূল। হাওড়ায় যে সমস্ত নেতার নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন মনোজ। গতবার অর্থাৎ, একুশের বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। জয়ের দেখাও পেয়েছিলেন। সরকার গঠনের সময় তাঁকে মন্ত্রীপদও দেওয়া হয়। কিন্তু, ছাব্বিশে আর মনোজের উপর ভরসা রাখেনি জোড়াফুল শিবির।

{link}

২৯৪ জন প্রার্থীর তালিকার মধ্যে তাঁর নাম নেই। গতবার হাওড়ার শিবপুর আসনে জয়ী হলেও সেই আসনে তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে ডঃ রানা চট্টোপাধ্যায় কে। তিনি গতবারে বালি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বালিতে তাঁর পরিবর্তে এবারে প্রার্থী হয়েছেন কৈলাশ মিশ্র। রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্রেও প্রার্থী করা হয়নি মনোজ কে। স্পষ্টভাবেই দল তাঁর কাজে খুব একটা সন্তুষ্ট নয়। খারাপ পারফর্ম্যান্সের কারণেই বাদ পড়তে হল মনোজকে। 

সর্বশেষ আপডেট: