Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SIR West Bengal: দিলীপ ঘোষের বুথেই বাদ গিয়েছে সর্বাধিক ভোটারের নাম! উদ্বিগ্ন বিজেপি নেতা

Loading... রাজ্য
SIR West Bengal: দিলীপ ঘোষের বুথেই বাদ গিয়েছে সর্বাধিক ভোটারের নাম! উদ্বিগ্ন বিজেপি নেতা
#Dilip Ghosh News #BJP West Bengal #SIR Update #WB SIR #Election Commission #BJP News #Dilip Ghosh #সংবাদ #রাজনীতি #এসআইআর #বিজেপি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুধু তৃণমূল নয় SIR অনেক রাজনৈতিক নেতারই শিরদাঁড়া খাড়া করে দিয়েছে। ফলে অনেকেই চিন্তিত। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দিলীপ ঘোষেরও। প্রকাশিত খসড়া তালিকায় মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। একাধিক হেভিওয়েট নেতাদের বুথেও বহু ভোটারের নাম বাদ পড়েছে। যার মধ্যে রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের বুথও। কলকাতা থেকে নাম কাটিয়ে অনেক আগেই খড়গপুর শহরের ভোটার হয়েছেন দিলীপ ঘোষ। নাম তুলেছেন রেলনগরী খড়গপুর শহরের ২৬৩ নম্বর বুথে। এসআইআরের কবলে পড়ে সেই বুথেই এবার নাম কাটা গিয়েছে ২৩৫ জনের। যার মধ‌্যে মৃত ভোটার ১৯। স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার ১১। নো ম‌্যাপিং ৭৬। ১৯৬ জন ভোটার অনুপস্থিত ছিলেন। আর এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

{link}

  যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, রেলকলোনী এলাকা বলেই এই ধরনের ঘটনা ঘটছে। চাকরি সূত্রে অনেকেই এখানে আসেন, আবার অন‌্যত্র চলে যান। তাই ভোটার কমেছে। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের ওই বুথে আগে ভোটার ছিলেন ৭৭৯। এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটার কমে দাঁড়িয়েছে ৪৭২- এ! অন্যদিকে অপর হেভিওয়েটদের মধ‌্যে রয়েছে রাজ্যের মানস ভুঁইয়া। তাঁর ১০ নম্বর বুথে মাত্র ২১ জনের নাম বাদ গিয়েছে। জেলার অপর মন্ত্রী শ্রীকান্ত মাহাতো শালবনীর ৩০৮ নম্বর বুথের ভোটার। তাঁর বুথে ভোটার বাদ গিয়েছে মাত্র ১৮। আবার মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি সুজয় হাজরা শহরের ২১১ বুথের ভোটার। বলে রাখা প্রয়োজন, কমিশনের প্রকাশিত তালিকায় মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। যার মধ্যে নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার।

সর্বশেষ আপডেট: