Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Anubrata Mondal : মেডিক্যাল সার্টিফিকেটে গড়মিল

Loading... রাজ্য
Anubrata Mondal : মেডিক্যাল সার্টিফিকেটে গড়মিল
#News #Breaking News #Anubrata Mondal #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একের পর এক পুলিশের তলব এড়িয়ে চলেছে অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। তার জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট অসম্পূর্ণ। সেখানে লেখা, অনুব্রত অসুস্থ। পাঁচদিন ‘বেড রেস্টে’র পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু তাঁর কী রোগ হয়েছে, তা স্পষ্ট করা নেই মেডিক্যাল সার্টিফিকেটে।

{link}

যা নিয়ে উঠছে প্রশ্ন। সার্টিফিকেটে স্বাক্ষর করা চিকিৎসকের পরিচয় ঘিরেও জটিলতা তৈরি হয়েছে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে ‘বীরভূমের বাঘে’র বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা হয়। রবিবার সকাল ১১টায় শান্তিনিকেতন থানায় অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। 

{link}

তাঁর বদলে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে আসেন তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। পুলিশের কাছে একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা করে যান। অথচ অনুব্রতকে কেউ হাসপাতালে যেতে দেখেননি। বা কোনও চিকিৎসককে তাঁর বাড়িতে আসতেও দেখেননি। ফলে মেডিক্যাল সার্টিফিকেট কীভাবে তৈরি হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই সূত্রে ধরে যে হাসপাতাল থেকে কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তার দুই প্রতিনিধিকে তলব করেছিল এসডিপিও অফিসে। এখন দেখার শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে পৌছায়!

 

সর্বশেষ আপডেট: