Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal: জলপাইগুড়িতে বিজেপি কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

Loading... রাজ্য
West Bengal: জলপাইগুড়িতে বিজেপি কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত
#BJP #BJP West Bengal #Bengali News #Jalpaiguri #Rape #West Bengal News #BJP News #Crime #সংবাদ #রাজনীতি #ধর্ষণ #উত্তরবঙ্গ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে ধর্ষণের ঘটনা। জড়ালো রাজনৈতিক দলের নাম। ঘটনাটা ঘটেছে জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর বিজেপির পার্টি অফিসে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন বলেও জানা গিয়েছে। 

{link} 

    বিজেপির দাবি, অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করে এই অভিযোগ করা হয়েছে। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে বিজেপির পার্টি অফিস রয়েছে। স্থানীয়দের দাবি, সেখানেই রাত কাটান অভিযুক্ত। তিনি বিজেপির সক্রিয় কর্মী। সে এলাকায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উদ্ধার করা হয় মহিলাকে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

{link}

ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। বিজেপির জলপাইগুড়ির-সহ সভাপতি চন্দন বর্মন বলেন, “এটি সাজানো চক্রান্ত। বিজেপিকে বদনাম করার জন্যই একজন অসুস্থ মানুষ কে দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে।” একই সঙ্গে অভিযুক্ত দলের কেউ নন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতায়ালি থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: