সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ফের পশ্চিমবঙ্গ ধর্ষনের ঘটনা। বৃহস্পতিবার দিদির বাড়িতে মেলা দেখতে এসে গণধর্ষেন স্বীকার নাবালিকা। অভিযোগ রাত্রে মেলা দেখে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় দুই নাবালক। অভিযুক্তদের নাম আব্দুল মোল্লা ও আলমগীর জোরদার (১৫)। দ্বিতীয় অভিযুক্ত আলমগীর নাবালক। নির্যাতিতার অভিযোগ পর পর তাকে ৬ বার ধর্ষণ করে তারা দুজনে। প্রথমে বাড়িতে তার পরে বাড়িতে থেকে পাশের মাঠে নিয়ে গিয়ে সেখানে পাঁচবার ধর্ষণ করা হয়। নির্যাতিতার আরও অভিযোগ, প্রথমে তাকে মুখচেপে ধরে মেলার থেকে অনেকটা দূরে বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎকার করলে পাশের বাড়ির এক মহিলা বের হয়ে আসেন, কিন্তু অভিযুক্তরা জানান বাড়িতে খেতে এসেছে ওই মহিলা চলে গেলে সেখান থেকে তাকে মাঠে নিয়ে যায়। সেখানে পর পর তাকে ধর্ষণ করে,চিৎকার করলেও কেউ সেই চিৎকার কেউ শুনতে পায়নি, কারণ মেলার তখন চলছিলো সাউন্ড চলছিলো তারশ্বরে। বেশ কয়েক ঘন্টা পরে সে অসুস্থ হয়ে পড়লে ওই নির্যাতিতাকে তুলে রাস্তার ধারে ফেলে দিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত।
{link}
মেলা থেকে ফেরা মানুষজন রাস্তার ধারে ওই নাবালিকাকে উদ্ধার করে। খবর দেওয়া হয়,পরিবারের লোকজনকে, সেখানে রাতেই নির্যাতিতাকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসায় একটু সুস্থ হলে তার মায়ের কাছে নির্যাতিতা সব ঘটনা জানায়। পরে কুলতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা ও তার পুলিশ। তদন্তে নেমে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে কুলতলী থানার পুলিশ। ওই নাবালিকার শারীরিক পরীক্ষার করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর,অভিযোগ পাওয়ার পরই দুই অভিযুক্ত কে গ্রেফতার করার হয়েছে। শুক্রবার অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলা হবে। ধৃত দু"জনের বিরুদ্ধে গণধর্ষনের মামলা রুজু করা হয়েছে।

