একটা নয় দুটো নয়, গুনে গুনে কুড়ি টা। আসানসোল কুলটি থানার অন্তর্গত কুলটির বিভিন্ন এলাকা থেকে চুরি বা হারিয়ে যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে সেই ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হল কুলটি থানার পক্ষ থেকে। কুলিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা থানার পক্ষ থেকে সেই সব ফোন মানুষের হাতে তুলে দেন। কেউবা ফোন হারয়েছিলেন এক বছর আগে কারুর আবার পাঁচ মাস। কেউই সেভাবে আশা করেননি ফোন ফিরে পাওয়ার। কিন্তু কুলটি থানার পুলিশ অধিকারিকদের চেষ্টাতে ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই চওড়া হাঁসি ফুঁটে উঠেছে মোবাইলের মালিকদের মুখে। সকলেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন থানার পুলিশকর্মীদের।
কুড়িটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুনরায় মালিকের হাতে ফিরিয়ে নায়ক কুলটি থানা
Loading...
রাজ্য
#Mobile
#Theft mobiles returned by the police
#Kulti Police Station
#Police
#West Bengal Police
#Theft
#Robbery
#Asansol
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:
