কালীপূজোর দিন সকালেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে ৯টা নাগাত মোমিনপুর মোড়ে এক মহিলা রাস্তা পারাপার করার সময় আচমকাই তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে মাঝেরহাট থেকে কলকাতাগামী একটি ট্যাঙ্কার রাস্তা পারাপার করার সময় প্রথমে তাকে ধাক্কা মারে। স্থানীয় লোকজনেরা চিৎকার করলে চালক গাড়ি না থামিয়ে মহিলার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। যার ফলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্যাঙ্কার পালানোর চেষ্টা করলে আলিপুর থানার কাছে পুলিশ গাড়ি ধরে চালককে গ্রেপ্তার করে পুলিশ। দুর্ঘটনার জেরে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে রাস্তায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
বেপরোয়া গতির বলি
Loading...
রাজ্য
#Mominpur
#Accident
#Woman
#rash Driving
#West Bengal
সর্বশেষ আপডেট:
