Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC : ছেলেকে জেতানোর কাতর আবেদন মায়ের

Loading... রাজ্য
TMC : ছেলেকে জেতানোর কাতর আবেদন মায়ের
#News #TMC #Mamata Banerjee #CM #Abhishek Banerjee #Uttam Barik #TMC Candidates #Sondhadevi #Mother #Mother's Day #Kanthi #Kanyashree #Rupashree #Lakshmi Bhandar #Bidhoba Bhata #West bengal #Vote #Voter

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ছেলেকে আশীর্বাদ করুন, জেতান। আন্তর্জাতিক মাতৃ দিবসের দিন, সমস্ত মা-বোনেদের এভাবেই  কাতর আবেদন জানালেন, তৃণমূল প্রার্থী উত্তম বারিকের মা সন্ধ্যাদেবী। মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের, কাঁথির প্রার্থী উত্তম বারিকও  এমন দিনে মাকে প্রনাম করে, স্বর্গীয় পিতাকে স্মরণ করে, প্রচার শুরু করলেন নিজের ব্লক দেশপ্রানে।

{link}

মা সন্ধ্যাদেবীকে প্রণাম করেই ভোটের প্রচার ও মনোনয়ন করতে গিয়েছিলেন উত্তম বারিক। এই তৃণমূল নেতা যেখানেই প্রচারে গেছেন, সেখানেই সব বয়সের মা-বোনেদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি জায়গাতেই শঙ্খধ্বনি করে, পুষ্প বৃষ্টি দিয়ে, উত্তমকে স্বাগত জানিয়েছেন মা-বোনেরা। ভোটের একেবারে মুখে, আন্তর্জাতিক মাতৃ দিবসের দিন, সেই সমস্ত মাতৃশক্তির প্রতি আবেদন জানালেন প্রার্থী উত্তম।

{link}

মেয়েদের লেখাপড়া, বিয়ে থেকে শুরু করে, গৃহবধূ, স্বামীহারা বিধবাদের কথা মাথায় রেখে কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষী ভান্ডার, বিধবা ভাতা, ও  সবলার মত নানা প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর কথায় আছে – “না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না, জাগে না।” তাই আন্তর্জাতিক মাতৃ দিবসের দিন,  মায়েদের এই সমবেত আহ্বানে উত্তম বারিকের কপালে বিজয় তিলক ওঠে কিনা, সেটাই এখন দেখার।

 

সর্বশেষ আপডেট: